ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নবাগত ইউএনও-র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর):   ‎জামালপুরের ইসলামপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়েরের যোগদান উপলক্ষে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎‎সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।
‎সভায় বক্তব্য দেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য আলমাস হোসেন আওয়াল, সহ-সভাপতি রাহিমা সুলতানা মুকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সদস্য লিয়াকত হোসেন লায়ন, হোসেন শাহ ফকির, রুবেল মিয়াসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
‎‎মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইউএনও শাহ মো. জুবায়ের বলেন, ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলাবদ্ধতা নিরসন, মাদক ও জুয়া নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করা হবে।
‎তিনি আরও বলেন, ইসলামপুরের ঐতিহ্যবাহী কাঁশা শিল্পকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
‎এ সময় তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

06 August 2026

বন্ধুদের সাথে গোসল করার সময় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

নবাগত ইউএনও-র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন : ০৪:০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬