ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নলছিটিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

মোঃ মাহবুব তালুকদার, (ঝালকাঠি)
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ১৭৪ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে ভারতে মুসলিমদের গণহত্যা ও নিপীড়ন বন্ধ এবং বাংলাদেশে কোরআনবিরোধী নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজের পর শহরের মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি হানযালা নোমানী, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাইনুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা আবু সালেহ, মাওলানা হারুনর রশীদ ও শাহাদাত আলম ফকির।
বক্তারা ভারতের মুসলিমদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি জানান। পাশাপাশি, বাংলাদেশে প্রস্তাবিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদনকে কোরআনবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের জোর দাবি তোলেন। সমাবেশে বক্তারা বলেন, ইসলামবিরোধী যেকোনো উদ্যোগের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন:






















