ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এসএসসি ও এইচ এস সি পাশ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

শাহীন শহীদ
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / ৫১ বার পঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরমেন্স বেজড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি)-এর অংশ হিসেবে নাগেশ্বরীতে অনুষ্ঠিত হলো ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচ এস সি পাশ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান।
আজ মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ বিকেল ৩ টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম – জেলা শিক্ষা অফিসার, সভাপতিত্ব করেন সিব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার, নাগেশ্বরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগেশ্বরী উপজেলা আমীর- মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকি, নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ- শামসুদ্দিন, সাংবাদিক শাহীন শহীদ, সাংবাদিক রফিকুল ইসলাম, প্রভাষক আজহারুল ইসলাম আলামিন। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির প্রতিচ্ছবি। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। তাঁরা আরও বলেন, “আজকের এ মেধাবীরা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, এজন্য তাদের প্রতি পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষককে আগে নিজে বদলাতে হবে। শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম।
আরও পড়ুন:



















