ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি:   পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) যৌথভাবে এ সভার আয়োজন করে। পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, মেডিকেল অফিসার ডা. মো. শাকিল খান এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার নাইমুল ইসলাম। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভা শেষে স্যানিটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনের নেতৃত্বে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন অপসারণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান ও সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ

19 September 2026

৮ দফার দাবী না মানলে সামনে সরকারের পতনের ১ দফা-সলঙ্গায় জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা

সর্বশেষ পরিমার্জন : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬