ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নাজিরপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / ৭০ বার পঠিত

পিরোজপুর অফিস ও নাজিরপুর প্রতিনিধি :: পিরোজপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শ্রীরামকাঠী বন্দর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা যুবদলেরসহ সাধারণ সম্পাদক এস এম সিপার, উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, শ্রীরামকাঠী ইউনিয়ন বি এন পির যুগ্ন আহবায়ক মোঃ মানিক হাওলাদার, মো জাকির মোল্লা, মোঃ জুয়েল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লা, যুব নেতা জাহিদ মোল্লা, আরিফ হোসেন, মোঃ মিল্টন,মোঃ মারুফ হাসান প্রমুখ। এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাজিরপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫