মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।

নীলফামারীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মাসিক পর্যালোচনা সভা

  • প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি ঃ
নীলফামারী জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন :
জনপ্রিয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতনের প্রস্তাব মালিকপক্ষের, আপাতত প্রকাশ করছে না বোর্ড

18 November 2026

ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

www.nagorikbhabna.com |
@nagorikbhabna

নীলফামারীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মাসিক পর্যালোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬