নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ২০টি হারানো মোবাইল ফোন ও ৯ হাজার টাকা আজ ২৭ জুলাই, ২০২৬ তারিখে নীলফামারী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ২০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯,০০০/- (নয় হাজার) টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
গত ১৩ জুন নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব ফরহাদ হোসেন খাঁন-এর দিকনির্দেশনায় প্রযুক্তিভিত্তিক আধুনিক পুলিশিং ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পুলিশে ‘সাইবার সেল’ প্রতিষ্ঠা করা হয়। সাইবার সেলের চৌকস ও দক্ষ টিম প্রতিষ্ঠার পর থেকেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারসহ ডিজিটাল মাধ্যমে প্রতারণা ও সাইবার অপরাধ রোধে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারীতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট।
হারানো শখের মোবাইল ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত সেবাগ্রহীতারা নীলফামারী জেলা পুলিশের এই জনবান্ধব সেবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এ.বি.এম. ফয়জুল ইসলাম এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নাগরিক ডেস্ক রিপোর্ট 



















