ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ, চলছে যৌথ উদ্ধার অভিযান

রাজ্জাকবিশ্বাস কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে নূরিয়া খাতুন নামে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নূরিয়া খাতুন ভূরকাপাড়া এলাকার আশিক শেখের মেয়ে। জীবিত উদ্ধার হওয়া শিশু জামিলা খাতুন একই এলাকার ইজাজুল মণ্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। সে সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল।

হঠাৎ করেই নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুটি শিশুই নদীতে পড়ে যায়। জামিলা কোনোমতে নিজে নদী থেকে পাড়ে উঠে আসতে পারলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করে স্থানীয়দের ঘটনাটি জানালে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। তবে নূরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। পদ্মায় তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৌলতপুর থানার ওসি জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে দৌলতপুর থানা পুলিশের পাশাপাশি ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ঈশ্বরদী নৌ-পুলিশের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম জানান, প্রবল স্রোতের কারণে শিশুটি ভেসে অন্যদিকে চলে যেতে পারে। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর থেকে পদ্মার পাড়ে শত শত স্থানীয় উৎসুক ও উদ্বিগ্ন জনতা ভিড় জমিয়েছেন। নিখোঁজ শিশুর পরিবারে চলছে শোকের মাতম।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

05 August 2026

দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যে গন্তব্য জাককানইবি শিক্ষার্থী মোমিনের

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ, চলছে যৌথ উদ্ধার অভিযান

সর্বশেষ পরিমার্জন : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬