ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস’ পালিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস-২০২৬’ পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, গণআন্দোলনের তাৎপর্য এবং গণহত্যার নির্মমতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ইশারা ভাষার স্বীকৃতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

22 September 2026

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার-১৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উলিপুরে ৫ আগস্ট জুলাই গণহত্যা দিবস’ পালিত

সর্বশেষ পরিমার্জন : ১২:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬