পিরোজপুর অফিস:: পিরোজপুরে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সরকারি সোহরাওয়ার্দী কলেজ মসজিদে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. লুৎফর রহমান লিটনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনি।
ঢাকা, বাংলাদেশ
,
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
-
নাগরিক ডেস্ক রিপোর্ট - সর্বশেষ পরিমার্জন : ১২:৪৬:০২ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- ৪৮ বার পঠিত
সম্পর্কিত খবর :
জনপ্রিয়
৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com






















