পিরোজপুরে নাজুক প্রবীণ নারীদের মাঝে ভরণপোষণ সহায়তা বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৪১ বার পঠিত

পিরোজপুর অফিস :: রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় পিরোজপুরে নাজুক প্রবীণ নারীদের মাঝে ভরণপোষণ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত সোমবার পিরোজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত প্রবীণ নারীদের মাঝে জনপ্রতি ভরণপোষণ সহায়তা হিসেবে মোট ৪৮ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় তিনি বলেন, প্রবীণরা আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাদের সম্মান, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক-এর আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান শেখ (ফিজিওথেরাপিস্ট), লুৎফুর নাহার, উত্তম চৌধুরীসহ রিক জেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। বক্তারা বলেন, নাজুক অবস্থায় থাকা প্রবীণ নারীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


















