ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

পিরোজপুর অফিস:: মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে র‍্যাব-৮, বরিশালের উদ্যোগে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবং র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা। এছাড়া শিক্ষক, অভিভাবক, ইমাম, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমান সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি। এ সময় সাইবার অপরাধের শিকার হলে আইনি সহায়তা গ্রহণের উপায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অনুষ্ঠানের শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬