ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বগুড়ায় আরএফএল কোম্পানি ট্রাকের নিয়ন্ত্রণহীন গতি—চাপা পড়লো মোটরসাইকেল, রিক্সা ও চা দোকান

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৪২ বার পঠিত

বগুড়া মহিলা কলেজের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে আরএফএল কোম্পানির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল, একটি রিকশা ও চা দোকানের উপর উঠে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মাটিডালি থেকে বগুড়া সাতমাথা শহরের দিকে আসছিল। মহিলা কলেজের সামনে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই ট্রাকটি রাস্তার পাশের দাড়ানো মোটরসাইকেল, রিক্সা উপর ভেদ করে চা দোকানে ঢুকে পড়ে, এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আহরী,,রিক্সা চাকল সহ চা দোকানের বসা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করেছে।
স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকার লোক জন সকলে মিলে মাটিডালি টু সাতমাথা রাস্তা বাশ ও বিভিন্ন কাটের গুড়ি দিয়ে রাস্তা অবরোধ করেন। তারা জানান, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমাদের সকলের দাবি এখানে সরকারি আজিজুল হক কলেজ আছে। তাই দুর্ঘটনা এড়াতে রাস্তার দুপাশে স্পিড ব্রেকার যেনো দুরত দেন।
এ সময় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত ছিলেন। এলাকাবাসীরা তার কাছে অভিযোগ তুলে ধরে বলেন, এর আগেও ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তায় স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানানো হয়েছিল, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।”
আরও পড়ুন:


















