ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাঘায় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণ

  • রবিউল ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পঠিত
রবিউল ইসলাম:   রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে ব্যতিক্রমী আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
আনন্দ ভ্রমণে নেতৃত্ব দেন আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান আলী,  যুগ্মসাধারণ সম্পাদক কুদরত আলী মেম্বার,  আনোয়ার হোসেন । এছাড়াও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল মিনি কক্সবাজার খ্যাত নাটোরের পাটুল । সেখানে দিনব্যাপী নৌকা ভ্রমণ, গান-বাজনা, আড্ডা ও নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে সময় কাটান নেতাকর্মীরা। দুপুর খাবার পরে দলকে আরো শক্তিশালী করতে বিভিন্ন নির্দেশনাও দেন নেতাকর্মীরা,।পুরো আয়োজনটি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
নেতাকর্মীরা জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
এ সময় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও জোরদার করা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, আনন্দ ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করা। ভবিষ্যতেও সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ ধরনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে আমাদের। আমরা বিএনপির দল করি আবু সাঈদ চাঁদ ভাইয়ের দল করি আমরা নেতাকর্মীদের নিয়ে সব সময় সাধারণ জনগণের পাশে দাড়াতে চাই।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

মানবিকতার দৃষ্টান্ত স্হাপন করলেন জেলা প্রশাসক ইসরাত জাহান

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বাঘায় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬