ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
‘বিদায় বাংলাদেশ’ লিখে আত্মগোপনে থাকা নেতা গ্রেফতার

সাইফুল্লাহ সাইফ
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৮ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক আইডি থেকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট করে নিজের বাড়িতেই আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ ফেব্রুয়ারি রাতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে মধুরবহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর নাম রাজীব আহমেদ হেলু। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বণিক সমিতির সভাপতি তিনি।
জানা যায় , গত ৫ আগষ্ট পরবর্তী সময়ে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলা হয়। এসব মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার মধুরহাটি এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে।
গত ৩১ জানুয়ারি তাঁর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থাকা একটি ছবিসহ পোস্ট করে লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করে তাঁর নিজ বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ এ নেতা নাশকতাসহ তিন মামলার পলাতক আসামি রাজীব। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:


















