ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি দরিদ্র মানুষ

মাহাবুব হোসেন র‌নি ,রায়পুর (লক্ষ্মীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫ বার পঠিত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির বাবুরহাট এলাকায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্থানীয় চার শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় ইউপি পরিষদ প্রাঙ্গনে।
রায়পুর চরমোহনা ইউপির বাবুরহাট ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছাসেবি সংগঠনের সদস্যদের সহযোগিতায় সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেছেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক ও চরমোহনা ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৫০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।
চক্ষু হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের ৮ জনে একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে দেন করেন।
আগামী রোববার ও সোমবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।
চরমোহনা ইউপি পরিষদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপি আহবায়ক নাজমুল ইসলাম মিঠু, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, মাহমুদুর রহমান সানি, সংগঠনের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন রানা, সংগঠনের সভাপতি ফাহিম সাধারণ সম্পাদক আবিদ সাংগঠনিক সম্পাদক জয়নাল ও আরমান, জিসান ও রিদয়।।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন রানার নেতৃত্বে ১৫ জন সুহৃদের একটি দল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।
চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক জাফর আহাম্মদের তত্ত্বাবধায়নে ক্যাম্পে উপস্থিত ছিলেন ৮ জন চিকিৎসক, নার্স ও হাসপাতালের সহকারীরা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে খুশি দরিদ্র মানুষ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫