ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৬৫ বার পঠিত

শাকিল আহম্মেদ,স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু’র উদ্যোগে স্থানীয় হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার সমু মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।অপর দিকে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুমের আয়োজনে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অন্যান্য নেতাকর্মী নিয়ে হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি নুর নবী ভুঁইয়া,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া,রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী,। এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়া, সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় নির্ভিঘ্নে ১২ ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোট দেয়ার আহবান করেন প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।


















