ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত

ময়মনসিংহে মহানগর বিএনপি ও যুবদল নেতার শুভেচ্ছা মিছিল

মোঃ আলমগীর হোসেন, ময়মনসিংহ ব্যুরো
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ৯২ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন, ময়মনসিংহ ব্যুরো: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা মিছিলটি ময়মনসিংহ মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে দলের প্রতি আনুগত্য ও নবনির্বাচিত চেয়ারম্যানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সদর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আবু ওয়াহাব আকন্দ। তিনি এ সময় বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নতুন গতি পাবে।
উক্ত শুভেচ্ছা মিছিলে ময়মনসিংহ মহানগর যুবদলও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মহানগর যুবদলের ১নং সহ-সভাপতি মিনহাজুল ইসলাম রাসুর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। তারা দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের চেয়ারম্যান নির্বাচিত হওয়া দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত

ময়মনসিংহে মহানগর বিএনপি ও যুবদল নেতার শুভেচ্ছা মিছিল

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬