ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
ময়মনসিংহে রাতের আঁধারে বাড়িঘরে হামলা ভাঙচুর

এস এম আকাশ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৮ বার পঠিত

ময়মনসিংহ নগরীতে রাতের আঁধারে মুখে মাস্ক পরে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালানো হয়েছে। ভাঙা হয়েছে মোটরসাইকেল। নগরের হরিকিশোয় রায় সড়কের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১৫-২০ টি বাড়িতে হয়েছে এ হামলা। তবে অকারণে এ হামলা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
হরিকিশোর রায় আরজু মনি বলেন, আমার দেবর টুটনের ছেলে উমর ফাহাদের বন্ধুদের বাগবিতণ্ডা হয় বাগানবাড়ির ছেলেদের সঙ্গে। এনিয়ে আমাদের এলাকার অন্তত ১৫-২০টি বাড়িতে চার দফা হামলা হয়।
মালতি ঘোষ নামে মধ্য বয়সী এক নারী বলেন, রাত আটটা থেকে হামলা শুরু হয়। কমপক্ষে ৫০টি ছেলেমেয়ে হামলা চালায় চারবার। আমাদের বাসায় পুরুষ ছিল না। কার সাথে তাদের বিরোধ তাও জানি না। আমরা হিন্দু মানুষ কেন আমাদের ওপর এমন হামলা।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটাটর দিকে এ ঘটনার সিসি টিভির ফুটেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে সমালোচনার ঝর উঠে। এ হামলা নিয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, হামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে এ হামলা কোন রাজনৈতিক কারণে নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটছে। হরিকিশোর রায় সড়কে দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সে বিরোধপূর্ণ জমিতে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির বিষয় নিয়ে এ ধরণের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
সিসি টিভির ফুটেজ থেকে এ হামলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, তরুণ বয়সী ছেলেরা মুখে মাস্ক পড়ে নির্বিচারে বাড়ি-ঘরে হামলা চালাচ্ছেন। একটি মোটরসাইকেলেও হামলাকারীরা ভাঙচুর করছেন। এ ঘটনার সময় হরিকিশোর রায় সড়কে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, দ্রুতই এ হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন:


















