ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদক-অনলাইন জুয়ার লাগাম টানতে কঠোর পদক্ষেপের আহ্বান

  • রাসেল রানা, রংপুর
  • সর্বশেষ পরিমার্জন : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর:    রংপুর মহানগরীর চওড়ারহাট এলাকায় মাদক ও অনলাইন জুয়া বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্থানীয় যুব সমাজ ও রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবকদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিল—‘মাদক ও জুয়াকে না বলুন, সমাজকে রক্ষা করুন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. অজিহার রহমান। এ সময় তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হয়ে স্থানীয় যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এ থেকে তরুণদের রক্ষায় পাড়া-মহল্লায় জনসচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রেজাউল করিম (রেজা), রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, হারাগাছ মেট্রোপলিটন ৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মুস্তাকিন আহমেদ (বাবু),

 বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল।

ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট,( রংপুর ) মোঃ শাহ জালাল 

 এবং হারাগাছ মেট্রোপলিটন থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদক-অনলাইন জুয়ার লাগাম টানতে কঠোর পদক্ষেপের আহ্বান

সর্বশেষ পরিমার্জন : ০২:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬