মুকসুদপুরে ৩ মাস পর পুকুরে মিলল নিখোঁজ যুবকের লাশ

- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৬৯ বার পঠিত

আরিফ শেখ,গোপালগঞ্জে: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে নিখোঁজের তিন মাস পর তৌহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তৌহিদুল ইসলাম ওই গ্রামের আক্তার মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর রাতে তৌহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল।
১৬ মার্চ সকালে স্থানীয়রা একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে গেলে পানির ওপর একটি নিথর দেহ ভেসে উঠতে দেখেন। পরে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরিবারের সদস্যরা এসে দেহটি তৌহিদুল ইসলামের বলে শনাক্ত করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।


















