ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
মুরগীর দোকান থেকে ৭০ মরা মুরগী জব্দ

আকতার হোসেন, সাভার ( ঢাকা )
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৩ বার পঠিত

সাভারে মরা মুরগী বিক্রির দায়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের ম্যানেজার বাবুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমির এন্টারপ্রাইজে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার। এসময় ওই প্রতিষ্ঠান থেকে ৭০ পিছ মরা মুরগী জব্দ করা হয়।
কারাদন্ড হওয়া ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন (৩২), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০ টি মরা মুরগী জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে য়ায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
আরও পড়ুন:

















