মৎস্য খামারে বিষ প্রয়োগ: ২২লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, চাটখিল: নোয়াখালীর চাটখিল উপজেলার সানোখালি গ্রামের কাজী নাছিরুল আলমের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে| এ ব্যাপারে নাছিরুল আলম বাদী হয়ে গত সোমবার বিকেলে একই বাড়ির ৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগে জানা যায়, কাজী নাছিরুল আলমদের সাথে একই বাড়ির কাজী রাজুদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে| এই বিরোধ কে কেন্দ্র করে তাঁরা নাছিরুল আলমের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে| এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের আঁধারে কাজী রাজু (৩৫) কাজী মহসিন (২৮) কাজী শাহজাহান (৬০) ও ফারজানা ইয়াসমিন (৩৬) মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে| তাদেরকে রাতে খামারের আশপাশে চলাফেরা করতে খামারের পাহারাদার মোঃ আনোয়ার হোসেন দেখেছেন|
অভিযোগে নাছিরুল আলম আরো বলেন, তাঁর গরুর খামারের ক্ষতিসাধন সহ তার পরিবারের লোকজনের ক্ষতিসাধনের আশঙ্কা করছেন তিনি| তিনি বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন|
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা ¯^ীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|














