ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাজবাড়ীর ২ প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

রাজু আহমেদ, রাজবাড়ী:   এসএসসি ও সমমান পরীক্ষায় রাজবাড়ীর দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠান দুইটি হলো, রাজবাড়ী সদর উপজেলার গাবলা দাখিল মাদরাসা ও জালদিয়া উচ্চ বিদ্যালয়।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। ফলাফল বের হওয়ার পর থেকে আজ অবধি জেলা জুড়ে চলছে এ নিয়ে চাঞ্চল্য।
এদিকে এবার জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.৭২ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন শিক্ষার্থী।
জানা গেছে, গাবলা দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় তিনজন ও জালদিয়া উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ কৃতকার্য হতে পারেনি। ফলে প্রতিষ্ঠান দুটিতে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ।
জালদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে বিদ্যালয় এর বেশিরভাগ শিক্ষকের বাড়ি পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে। তারা রাজবাড়ি সদরে শিক্ষকতা করে যাচ্ছেন। এমপিও ভুক্ত স্কুল হওয়ায় সরকারি বেতন ভাতার মাস গেলেই পেয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার মান ভালো ঘটাতে পারিনি। এদিকে ঘাপলা দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা গেছে বিদ্যালয় তালা ঝুলছে। কবে বিদ্যালয় ক্লাস হয়েছে স্থানীয়রাও জানেন না।
এদিকে রাজবাড়ী জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় এসএসসিতে ৯ হাজার ৭৬৮ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৫ হাজার ৮৭৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪১৮ জন শিক্ষার্থী। পাসের হার ৬০.১৬ শতাংশ। এদিকে দাখিলে ২ হাজার ১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৯৮৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৪৮.৮৯ শতাংশ। অন্যদিকে, ভোকেশনাল থেকে ১ হাজার ৫৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭৭১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী। পাসের হার ৪৯.১১ শতাংশ।
রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার জানান, জেলায় পাসের হার ৫২.৭২ শতাংশ। এছাড়া ওই দুইটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন পরীক্ষায় অংশ নিলেও পাস করেনি কেউ।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে প্রশ্ন করা হয়েছিল আপনি কতবার ওই  উচ্চ বিদ্যালয় গিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান নির্বাচনের সময় ওই স্কুলগুলো পরিদর্শন করেছেন। তাছাড়া তার তেমনভাবে যাওয়া হয়নি।
আগামীতে ওই দুই উচ্চ বিদ্যালয় সহ জেলার শিক্ষার মান ভালো হবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রাজবাড়ীর ২ প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬