ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভোররাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ছুটি নিয়ে বাড়িতে আসার পর সন্ধ্যায় পরিবারের অগোচরে বাড়ির পাশের শ্মশানঘাট এলাকায় গিয়ে ওই ট্যাবলেট সেবন করেন সুমন। পরে অসুস্থ হয়ে বিষয়টি মাকে জানালে স্বজনরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৪:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬