ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রাণীশংকৈলে ডিএনসির অভিযানে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজির হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।

ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে ডিএনসির উপপরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় মামলা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাজির হোসেনকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

24 September 2026

বালীগাঁও বিপিএল সিজন-৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাকটাইটানের জয়

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

রাণীশংকৈলে ডিএনসির অভিযানে ১,৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

সর্বশেষ পরিমার্জন : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬