ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
রূপগঞ্জে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শরিফ মিয়া , রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯২ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে সমাবেশ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা কর্মীরা।গতকাল বিকালে উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। জেলা ছাত্রদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, মিসেস সেলিনা জামান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান প্রমূখ।
এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নাই। ইতোমধ্যে রাষ্ট্র কিভাবে সংস্কার হবে,কিভাবে উন্নয়নের রোল মডেল হবে তার ৩১ দফা কাঠামো ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তা জনগণের মাঝে পৌঁছে দেব। জনগণের আস্থা পেতে কাজ করবো। প্রমাণ করতে হবে ধানের শীষ শান্তির প্রতীক। জনগণের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি, প্রকৃত গণতন্ত্র আনতে ধানের শীষের বিকল্প নাই।
আরও পড়ুন:


















