“লজ্জাহীন জাতি”

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১৩৫ বার পঠিত

—মৃণাল চৌধুরী সৈকত
ছন্দ যখন হৃদয় রন্ধ্রে
বাজায় সুরের বাঁশি,
কাব্য কথার ছন্দ তালে
মোর বাংলা ভালোবাসি।
হাজার কবি’র কবিতা আর
হোক ছন্দছড়া বন্ধ,
কবি আর কবিতার মাঝে
চলে নিত্যনতুন দন্ধ।
যোগাযোগ নাই-নাই পরিচয়
কবি তিনি বটে,
সমাজ সংস্কারের কথা বলেন
দেশ বিদেশে রটে।
আমিতো ভাই নইকো কোন
কবি কিংবা সাহিত্যিক,
পাগল বেশে দেশ দেশান্তর
ঘুরি বেড়াই দিগ্বিদিক।
থমকে গেছে বাংলা আমার
থমকে গেছে প্রাণ,
ধ্বংস জাতি মব জাস্টিজে
রাজনীতি আজ ম্লান।
নিত্য পন্যের মূল্য বৃদ্ধি
সমাধান নাই কোন,
কবি সমাজ ভাতে মরা
সংসার ধ্বংস যেনো।
বউ সন্তানের নিত্য জ্বালা
সমাজ কথা কয়,
তবুও কবি লিখেন সবি
শত যন্ত্রনা সয়।
কি বলবো কবিদের ভাই
আমি নিজেই মরা,
আমার ঘরে চলছে যখন
চৈত্র মাসের খরা।
তেল আনতে পান্তা ফুরোয়
ঔষধ কিনবো কিসে,
গ্যাস বিদ্যুতের বেহাল দশা
অন্তর জ্বলে বিষে।
সত্যি কথা বলতে গেলে
মামলা হামলার শিকার,
তবু-জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
নিজেকে দেই ধিক্কার।
কেনো মোর জন্ম হলো
ঘূনেধরা এই সমাজে,
বাঁচার চেয়ে মৃত্যু ভালো
লজ্জাহীন জাতির মাঝে।

















