ঢাকা, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ল্যাব রিপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, ৩-লাখ টাকা জরিমানা

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত আইশিন ফুডস কোম্পানি লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদিত ব্রেডের ২০ দিন থেকে এক মাস মেয়াদের পক্ষে কোনো ল্যাব রিপোর্ট দেখাতে পারেনি। এছাড়া বিএসটিআই লাইসেন্সের সঙ্গে উৎপাদিত পণ্যের অসঙ্গতি, জ্যাম ফিলিংসের অনুমোদন না থাকা, উৎপাদনসংক্রান্ত তথ্য চীনা ভাষায় লেখা এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক) ও ৩৮ ধারায় প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. রিফাত (২৪)-এর মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

শান্তি-সমৃদ্ধি প্রার্থনায় সারাদেশে রাধাষ্টমী উদযাপন

20 September 2026

তালোড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ইউএনও শাহরুখ খান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ল্যাব রিপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন, ৩-লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ০৪:০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬