ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্ব দিয়ে নীলফামারী জেলা পুলিশের মাস্টার প্যারেড

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ৮টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের টান-আউট পোশাকের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিপাটির ওপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোফাজ্জল হোসেন সরকার, আরআই, পুলিশ লাইন্স, নীলফামারী।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্সের অস্ত্রাগার পরিদর্শন করেন। পরে পুলিশ লাইন্স মাঠে জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেডে অংশ নিয়ে পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সদস্যদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন পুলিশ সুপার। যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে তা সংগ্রহ করারও নির্দেশনা দেওয়া হয়।

কিট পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, নিয়মিত পিটি ও প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলায় অংশগ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নীলফামারী; মো. ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল); এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল)সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শৃঙ্খলা ও পেশাদারিত্বে গুরুত্ব দিয়ে নীলফামারী জেলা পুলিশের মাস্টার প্যারেড

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬