ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

শ্যামনগরে উপকূলীয় যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাহফুজুর রহমান শ্যামনগর সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে ৩০ সেপ্টেম্বর ২০২৬: তারিক উপকূলীয় অঞ্চলের যুবদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, অভিযোজন ও প্রশমন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে জলবায়ু কার্যক্রমে সক্রিয় নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে ৩ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে এবং লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারের আয়োজনে ২৮–৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৪ জন যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে লিডার্সের পক্ষে উপস্থিত ছিলেন, সংস্থাটির প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়া, ইন্টারনাল অডিটর অসিত কুমার মন্ডল; প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক ও জয়দেব কুমার জোদ্দার, নলেজ অ্যান্ড রিসোর্স ম্যানেজার ইন্দ্রানী রায় শুক্লা এবং প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন ও রনজিৎ কুমার মণ্ডল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ, উপকূলীয় অঞ্চলে এর খাত ভিত্তিক প্রভাব, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কৌশল এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা, জলবায়ু ঝুঁকির কারণে মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা, ঝুঁকি হ্রাস, জলবায়ু নেতৃত্ব ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।
অংশগ্রহণ মূলক ও ব্যবহারিক পদ্ধতিতে পরিচালিত এ প্রশিক্ষণে আলোচনা, প্রশ্নোত্তর, দলীয় কাজ, রোল প্লে, উদ্দীপনামূলক খেলা এবং পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে যুবদের জলবায়ু বিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তন, অভিযোজন, প্রশমন ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবরা স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা, প্রয়োজন ও দাবিদাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা তাঁদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতা বৃদ্ধি, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জনসম্পৃক্ততা তৈরি এবং অভিযোজন মূলক কার্যক্রম জোরদারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, এ প্রশিক্ষণ উপকূলীয় অঞ্চলের যুবদের নেতৃত্ব বিকাশ, জলবায়ু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। একই সঙ্গে এটি জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই ও জলবায়ু সহনশীল উপকূলীয় সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশের স্বীকৃতি পেল নীলফামারী

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

শ্যামনগরে উপকূলীয় যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬