ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সবার প্রিয় হেডমাস্টার আজিম উদ্দিন স্যারের ৩৯ তম মৃত্যবার্ষিকী।

সমীর সরকার ময়মনসিংহ বিশেষ প্রতিনিধি :

হালুয়াঘাট হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন হেডমাস্টার মরহুম আজিম উদ্দিন আহমেদের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ।

তথ্য অনুযায়ী তিনিই হালুয়াঘাটের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট।

১৯১৫ সালের ১ মার্চ হালুয়াঘাট উপজেলার বড়দাসপাড়া গ্রামে তাঁর জন্ম। পিতা মহিউদ্দিন আহমদ (মাস্টার) এবং মাতা ওলিমা খাতুন। শৈশবে পিতার কাছেই শিক্ষাজীবনের সূচনা। পরে বড়দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট এন্ড্রুজ মধ্য ইংরেজি বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৩৪ সালে ফুলপুর যতীন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক, ১৯৩৭ সালে আনন্দমোহন কলেজ থেকে আই.এ. এবং ১৯৪১ সালে বি.এ. (স্পেশাল ইংরেজি) ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন হালুয়াঘাট অঞ্চলের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এম.এ. এবং রিপন ল’ কলেজে আইন বিভাগে ভর্তি হলেও রাজনৈতিক অস্থিরতা ও দেশভাগের কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। পরে ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.টি. ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ব্রিটিশ সরকারের অধীনে ফুড ইন্সপেক্টর ও বর্ধমানে অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শিক্ষকতাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে ১৯৪৪ সালে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।দেশ বিভাগের পর হালুয়াঘাটের শিক্ষাবঞ্চিত জনপদে একটি মানসম্মত উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি।

শৃঙ্খলা, আদর্শ ও নৈতিক শিক্ষার জন্য আজও তিনি স্মরণীয়। তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শিক্ষাগুরু আজিম উদ্দীন আহমদের প্রতি সর্বস্তরের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান গভীরশ্রদ্ধা জানিয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সবার প্রিয় হেডমাস্টার আজিম উদ্দিন স্যারের ৩৯ তম মৃত্যবার্ষিকী।

সর্বশেষ পরিমার্জন : ০৮:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬