ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ মাসুম বিল্লাহ্ বরগুনা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯০ বার পঠিত
বরগুনার তালতলী চ্যানেল এসএ’র প্রতিনিধি মোঃ ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো: ইউসুফ আলীর উপরে নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলী প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, তালতলী সাংবাদিক ফোরাম, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ঐক্য জোট, মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
মানববন্ধনে তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মংচিন থানা,র সভাপতিত্বে বক্তব্য রাখেন তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝী, তালতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগী আক্তার মারুফা প্রমুখ।
 মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার ০১ ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে জনৈক আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে এবং গত শুক্রবার ৩১ জানুয়ারী উপজেলার শারিকখালি ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক ইউসুফ আলীসহ তিনজন সাংবাদিক পুলিশের সামনে ভূমিদস্যু নৃশংস হামলা চালায়। পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এসব হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানান বক্তারা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা চলছে হয়রানিমূলক মামলা হচ্ছে । এসব হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। অতিদ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে দেশ ব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে জানান নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ০৮:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫