সাংবাদিক কন্যা রামিসার ৮ম জন্মদিন উদযাপন

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১০৫ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি, (জামালপুর): উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু’র দ্বিতীয় কন্যা রাফিয়া ইবানাত (রামিসা)-এর ৮ম জন্মদিন উদযাপন করা হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামপুর পৌর শহরের নটারকান্দা এলাকায় নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়। জীবনের সাত বছর পেরিয়ে রামিসা এদিন আট বছরে পদার্পণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহকর্মী, পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন রামিসার মা সেলিনা বেগমসহ পরিবারের ঘনিষ্ঠজন ও আত্মীয়স্বজন।
জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে অতিথিরা রামিসাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে রামিসার বাবা রফিকুল ইসলাম রঞ্জু তার কন্যার সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।


















