ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সাপাহারে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

শামীম হোসেন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও প্রণোদনা সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন। তিনি চলতি মৌসুমে উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রণোদনার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাকসবজি, আমন ধান ও মরিচের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এলাকার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সহায়তার আওতায় আনা হয়েছে। প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য বিশেষ ‘এয়ার ফ্লো মেশিন’, জৈব সার এবং লেবুর চারাও প্রদান করা হয়েছে, যা কৃষকদের ফসল সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক এবং এলাকার সুফলভোগী বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সাপাহারে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৩:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬