ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নাগরিকভাবনা ডেস্ক:    চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের কার্যক্রম তদারকির জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২৪ মে আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

তবে আদালতের ওই আদেশের প্রায় এক মাস পর, গত ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিলের আবেদন করেন।

আদালতের নির্দেশে গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিনেতার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
12 September 2026

১৫০-পিস ইয়াবাসহ মির্জাপুরে সাবেক ইউপি সদস্য আটক

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সর্বশেষ পরিমার্জন : ০৫:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬