ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃরেজাউল হক রহমত,ব্রাহ্মণবাড়িয়া
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বেবী দেবনাথ (৩৫) নামে ওই নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।
তার দুই সন্তান আদি (৯) ও আবীরকে (৬) গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই মো. আবদুল মুনাফ নাগরিক ভাবনা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১-৩০ মিনিটের দিকে রাধিকা সড়কের সাহারপাড় মোড়ে দ্রুতগামী সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, চেহারা বিকৃত হয়ে যাওয়া রক্তাক্ত বেবী রাণী দেবনাথ নামের ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় সাবেক ব্যাংকার দুলাল দেবনাথ জানান, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের স্বপন দেবনাথের কন্যা বেবী দেবনাথ (৩৫) দুপুরে তার দুই ছেলেকে নিয়ে স্বামী তাপস দেবনাথের বাড়ি পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের দশানী গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথে এ দুর্ঘটনাটি ঘটে।
দুলাল দেবনাথ আরো জানান, দুর্ঘটনার পর নিহত বেবীর গলায়, কানে থাকা স্বর্ণালংকারসহ ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মালামাল একটিও পাওয়া যায়নি।
নবীনগর থানার সেকেন্ড অফিসার মো. আবদুল মুনাফ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়ে সিএনজি ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে।
নিহত ওই নারীর লাশও থানায় আনা হয়েছে।
আরও পড়ুন:


















