ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে অনুর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মাসুদ রেজা,সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮৪ বার পঠিত

সিরাজগঞ্জে অনুর্ধ্ব ১৬ বালকদের দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ ফেব্রুয়ারী ২০২৫) সকালে  সিরাজগঞ্জে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় অনুর্ধ্ব ১৬ বালকদের একদিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও  জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবির জেলা কোচ আব্দুল্লাহ আল মামুন,জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য আলামিন সেখ,শাহজাদপুর ক্রিকেট একাডেমির  কোচ জাহাঙ্গীর আলম ও উল্লাপাড়া উপজেলা ক্রিকেট একাডেমির কোচ হাবিবুল ইসলাম।

দিনব্যাপী নকআউট পদ্ধতিতে ১৫ ওভারের এই ক্রিকেট প্রতিযোগিতায় চারটি দল  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, দি সেন্টার ক্লাব,শাহজাদপুর উপজেলা ক্রিকেট একাডেমি ও উল্লাপাড়া ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

সিরাজগঞ্জে অনুর্ধ্ব ১৬ বালকদের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫