ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সুন্দরবন হতে ৩ বনদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / ৫৯ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) : সুন্দরবনের খুলনা রেঞ্জে দস্যুতা কালে অস্ত্রসহ ৩জন বনদস্যু আটকের  ঘটনা ঘটেছে। আটককৃত বনদস্যরা যথাক্রমে-মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, মংলার আমড়াতলার   মুন্না ও একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

গতকাল ২৭শে জানুয়ারি রাত ১টায় অপহরণকৃত জেলেরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।

বনদস্যুদের হাতে জিম্মি হওয়া জেলে মোঃ শাহজালাল জানান, সন্ধ্যা ৭টার দিকে খুলনা রেঞ্জের সিসখালী এলাকা থেকে আমার ফিশিং ট্রলারে  অতর্কিত হামলা চালায় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এসময় আমার ট্রলারে  থাকা ৭জন জেলেকে জিম্মি করে দস্যু বাহিনী।

দীর্ঘ সময় আমাদের আটক রেখে ট্রলার চালাতে থাকে দস্যু বাহিনী। এরপর রাত ১০ টার দিকে বোর্ড যখন মান্দারবাড়িয়ায় পৌঁছায় ঠিক তখনই দুই বনদস্যু ট্রলারের দুই মাথায় চলে যায়।

নিজেদেরকে বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। দীর্ঘক্ষণ উভয় পক্ষের মধ্যে মারামারির পর বনদস্যুরাদ পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে ৩ জন বনদস্যুকে আটক করতে সক্ষম হই। অপর একজনকে খুঁজে পাওয়া যায়নি।

আটককৃতদের সোমবার ২৭ শে জানুয়ারি সকালে ৩জন বনদস্যু, ১টি একনলা বন্দুক ও ৩৬রাউন্ড গুলি দুবলাচর খেজুরতলা কোস্টগার্ড অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান শাহাজালাল।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, শুনেছি বনদস্যু আটক হয়েছে তবে সেটা খুলনা রেঞ্জে। আমরা ইতোমধ্যে কয়েকটি সফল অভিযান চালিয়েছি এবং সেটা অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবন হতে ৩ বনদস্যু আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫