ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া): বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৬ কোটি ৫৪ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা ৪১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ২৬ কোটি ৮২ লাখ ১৮০ টাকা ৪১ পয়সা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সোনাতলা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ২৬ হাজার ১৬৪ টাকা ৩৯ পয়সা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬ টাকা ২ পয়সা। অপরদিকে, মোট রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯২ লাখ ৮৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৩৫ লাখ টাকা।
পৌর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, বিএনপি নেত্রী বিজলী খাতুন, উপ-সহকারী প্রকৌশলী আবু শাহীন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, ইকবাল কবির লেমন, আবু হেলাল, আব্দুর রাজ্জাক ও বিকাশ স্বর্ণকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম এবং পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাজু।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পরিকল্পিত বাজেট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

টাইমস অফ বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

21 September 2026

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬