ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সিয়াম রানা, নীলফামারি জেলা
- সর্বশেষ পরিমার্জন: ১০:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / ১০৮ বার পঠিত

হাতের মেহেদীর রঙ এখনো মোছেনি। এরইমধ্যে ‘হত্যাকাণ্ড’র শিকার হয়েছেন। বৃষ্টি আক্তার (১৮) নামে এক নববধূ।
বিয়ের মাত্র ৩৩ দিন পার না হতেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (০৮ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়।
জানা গেছে, গত এক মাস চার দিন আগে (৪ মে) মেয়েটির বিয়ে হয় নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নেরখাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। ইউসুফ আলীর ছেলে নুরন্নবীর সঙ্গে। এখনও এই দম্পতির ঘরে বিয়ের আমেজ রয়েই গেছে। বৃষ্টি আক্তার নীলফামারী সদর ইউনিয়নের ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের ৭নং ওয়াডের আঞ্জুমান পাড়ার আলাউদ্দিনের মেয়ে। নববধুর পরিবারের অভিযোগে পুলিশ নববধুর স্বামীকে আটক করেছে।
বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে, আটক নুর নবী ইসলাম এর স্বজনদের দাবী আত্মহত্যা করেছে ওই গৃহবধূ।
নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, “কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে ডোমার থানার ওসি আশরাফুল ইসলাম জানান, নিহত বৃষ্টির আক্তার এর স্বামী নুরন্নবীকে রবিবার রাত ৮টার দিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সোমবার নীলফামারী মর্গে লাশের ময়না তদন্ত করা হবে। এ বিষয়ে নিহতের ভাই মজিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন:





















