ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
হাত ধোয়ার নায়ক হোন’—প্রতিপাদ্যে উলিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১৫৮ বার পঠিত

‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা দৈনন্দিন জীবনে সাবান দিয়ে নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন—
“সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। পরিবার ও সমাজের সবাইকে হাত ধোয়ার অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী কর্মকর্তা আরিফুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা আরও বলেন, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, ইনফ্লুয়েঞ্জা, সর্দি-কাশি, এমনকি কোভিড-১৯ সহ নানা সংক্রামক রোগ থেকে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখা সম্ভব।
আরও পড়ুন:





















