চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান হিউম্যান আইকনিক অ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন। গত শনিবার বিকেলে ঢাকার বিজয়নগর অরনেট থ্রি ষ্টার হোটেল হিউম্যান রাইটস কালচারাল সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা এবং গরিবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে গুনিজনদের মাঝে অ্যাওয়ার্ড ও সনদপত্র প্রদান করা হয়। সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের পক্ষে অ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন তার একমাত্র জামাতা নুর করিম পুতুল।
হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি এ্যাডভোকেট সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবদুল মঈন খান এমপি। সভা উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি হাসমত আলী। সভায় আলোচনা করেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রেজাবুদ্দৌলা সহ হিউম্যান রাইটস সোসাইটি’র নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান সাংবাদিকতায় বিশেষ অবদান ও সমাজ সেবায় অবদান রাখায় গত ৫ বছরে ১৭টি জাতীয় ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। ২০০৪ সালে তিনি জাতীয় গণমাধ্যম পিআইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তাঁর পুরষ্কার প্রাপ্তিতে নোয়াখালী সহ দেশ বিদেশের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
পুরুষ্কারপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বলেন, মহান আল্লাহ তায়ালার মহিমায় তিনি এ পুরষ্কার পেয়েছেন। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং তাঁকে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সকালের দোয়া কামনা করেন।
মঙ্গলবার ॥ ২৪ নভেম্বর, ২০২৬ইং ॥ ১০ অগ্রহায়ণ, ১৪৩৩বাং ॥ ১৪ জমাদিউস সানি ১৪৪৮হি:
বিশেষ বিজ্ঞপ্তি :
সারাদেশে জেলা/উপজেলা পর্যায়ে প্রতিনিধি আবশ্যক, আগ্রহীরা দ্রুত (হটলাইন: 09649-230220) যোগাযোগ করুন।
হিউম্যান আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক মোঃ হাবিবুর রহমান
-
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি - সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- ৮ বার পঠিত
আরো পড়ুন :
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
জনপ্রিয়





















