ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৩ মে ২০২৬
তাজা খবর
সোনাতলা পৌরসভায় রোড লাইটের বকেয়া বিল বিতরণ কার্যক্রম শুরু
প্রযুক্তির উৎকর্ষ বনাম বাকস্বাধীনতা—একটি গণতান্ত্রিক ভারসাম্য
ঝালকাঠিতে হাম-রুবেলার আতঙ্ক: সদর হাসপাতালে ৭৩ জনের চিকিৎসা, ৮ জন ভর্তি
খালের উপর মক্তব-টয়লেট-সেফটি ট্যাংকি নির্মাণের অভিযোগ নাব্যতা হারিয়ে ফসল ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
রোদ-বৃষ্টিতে ভোগান্তি, ছাউনিবিহীন জবির ২য় ক্যাফেটেরিয়া
ঈদ উপলক্ষে বাঙ্গাবাড়ীতে ৩ হাজার ৫৯৯ পরিবার পেল বিজিএফের চাল
নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন উদ্বোধন
বাশারিয়া দরবার শরীফে ৫ দিনব্যাপী উরশ মাহফিল সম্পন্ন
সিরাজগঞ্জে পৌর মহাশ্মশানে দুই শতাধিক সুপারি গাছ রোপণ করলেন আব্দুস সাত্তার ফাউন্ডেশন
আজ থেকে সরাসরি মামলা
হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

আইয়ুব আলী,হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১২ বার পঠিত

আইয়ুব আলী,হোমনা: কুমিল্লার হোমনায় ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ । মঙ্গলবার ১০ টার দিকে হোমনা থানার এসআই(নিঃ)/মোসলেহ উদ্দিন ও এএসআই(নিঃ)/আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হোমনা থানাধীন সাদ্দাম বাজার এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন।এ সময় ‘ছিনাইয়া’ এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত গতিতে মেঘনা থানা এলাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযান টিম তাৎক্ষণিকভাবে প্রাইভেটকারটির পিছু ধাওয়া করে এবং মেঘনা থানাধীন ‘মানিকারচর’ এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক পালিয়ে যায় ।
আটককৃত প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের কেবিনেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, পলাতক আসামীদের শনাক্ত ও ধরতে গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গাড়ির বিষয়ে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে ।














