ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বরগুনার ধর্ষিতা পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির

মোঃ মাসুম বিল্লাহ, (বরগুনা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ৮৫ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে কুচক্রী মহল কার্যক্রম করতে পারে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হতে পারে, সেদিকে সবার বিশেষ দৃষ্টি রাখতে হবে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, নির্যাতিত কিশোরী এবং নিহত মন্টু দাসের পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন। মন্টু দাসের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়া হবে, ছেলে-মেয়েদের লেখাপড়াসহ ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে। সর্বোপরি বিএনপি এই পরিবারের সঙ্গে আছে এবং থাকবে। গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান এর মুঠোফোনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানান। তারেক রহমানের পক্ষে নিহত মন্টু দাসের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিন,বিএনপি নেতা এ্যাড.রেজবুল কবির, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিসহ দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বরগুনার ধর্ষিতা পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপির

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫