ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

নাজিরপুরে ভেজাল শিশু খাদ্যে, কারাণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা

হাসান মামুন, (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ৯১ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং-কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রির অপরাধে নামবিহীন এক প্রতিষ্টানকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্টানটির দুই মালিককে ২বছরের বিনাশ্রম কারাণ্ড এবং কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা ( এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায়। গোয়েন্দা সংস্থা অভিযানে সত্যতা পেলে উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন তাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি। নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে ১লক্ষ টাকা জরিমানা এবং দুই মালিক মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদার (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতা উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে। অভিযান পরিচালনা করার সময় নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা র্কর্মকতা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, এখানে এসে দেখি মানুষের জন্য স্বাস্থ্যেরহানীকর, ক্ষতিকর মালামাল তৈরি করতে দেখেছি বিভিন্ন মোড়কে। এর অপরাধে দুজনকে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সাথে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাজিরপুরে ভেজাল শিশু খাদ্যে, কারাণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫