ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

আওয়ামীলিগ নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৮২ বার পঠিত

জবি প্রতিনিধি: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ২১ মার্চ শুক্রবার  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। জুমার নামাজের পর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ  থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে  ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামীলিগ নিষিদ্ধ কর’, ‘ওয়ান টু থ্রি ফোর,আওয়ামীলিগ নো মোর, ‘ আওয়ামীলিগ এর ঠিকানা,এই বাংলায় হবে না’, ‘ব্যান ব্যান খুনি লীগ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্র শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, “যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। যারা  আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই , আপনারা সচেতন হয়ে যান গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিলে আপনাদের পরিণতি আরও ভয়াবহ হবে।”

জবি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হাসান রাব্বি বলেন,”জুলাই বিপ্লবে যারা পাখির মতো গুলি করে আমাদের ভাইদের মেরেছিল, আমরা বেঁচে থাকতে তারা কিভাবে এই দেশের রাজনীতি করে? আজ আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন  পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম-আহবায়ক মো: নুরনবী বলেন,  “সেনাবহিনীর একটা অংশ আমাদের সহযোগী ছিলো এটা অস্বীকার করার কোন সুযোগ নাই অপরদিকেও আরেকটা অংশ ছাত্রদের উপর গুলি চালিয়েছে যেটা করুণ কাহিনী।” সম্প্রতি, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামীলিগ নিষিদ্ধের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫