ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

এস আই আব্দুল কুদ্দসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ২৯ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালীর চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুস একই সঙ্গে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ার! সরকারি চাকুরীর পাশাপাশি তিনি সরকারের উন্নয়ন কাজে ঠিকাদারী ব্যবসা পরিচালনা করছেন| তবে নিজের নামে ঠিকাদারী লাইসেন্স না করে বিভিন্ন নামে-বেনামে লাইসেন্স নিয়ে তিনি তাঁর ভাইদের দিয়ে ব্যবসা পরিচালনা করেন|
অনুসন্ধানে জানা যায়, সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজে চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুস ঠিকাদার ব্যবসায়ী বেলাল হোসেনের সঙ্গে যৌথভাবে বালু সাপ্লাই দেওয়ার কাজ শুরু করেন| পরবর্তীতে আব্দুল কুদ্দুস প্রশাসনিক প্রভাব খাটিয়ে এককভাবে বালু সাপ্লাই দিতে শুরু করেন| তিনি কখনো পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আবার কখনো সিভিল পোশাকে বালু সাপ্লাই দিয়ে থাকেন| প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অন্য সাপ্লাইয়ারদের তিনি ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন| সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক ফোর লেন কাজে এককভাবে বালু সাপ্লাই দিতে তিনি অন্য সাপ্লাইয়ারদের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে|
অভিযোগের সূত্র ধরে গত মঙ্গলবার দুপুরে তাঁর ব্যবসায়িক পার্টনার ঠিকাদার ব্যবসায়ী বেলাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এস আই আব্দুল কুদ্দুস তাঁর সাথে আগে যৌথভাবে বালুর ব্যবসা করলেও এখন তিনি (কুদ্দুস দারগা) এককভাবে ব্যবসা করেন| ঠিকাদার বেলাল হোসেন আরও জানান, আব্দুল কুদ্দুস প্রশাসনিকভাবে অন্য ঠিকাদারদের হয়রানি করছেন| অন্য ঠিকাদারদের বালুর ট্রাক পথে আটকে রাখেন এবং ট্রাক আসলেও বালু ফেলতে দেন না| তার ক্ষমতার প্রভাবে ব্যবসায়ীরা মুখ খুলতে পারছেন না|
প্রতিবেদকের কাছে সংরক্ষিত ভিডিও ফুটেজে দেখা যায়, এস আই আব্দুল কুদ্দুসের বালুর ট্রাক আসলে তিনি নিজেই পুলিশের পোশাক পরিহিত অবস্থায় রাস্তায় বালু ফেলার নির্দেশনা দিচ্ছেন এবং তার সহযোগীদের কাজ তত্ত্বাবধায়ন করছেন| আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, চাটখিল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন তারাজ ফিলিং স্টেশনের একটি কক্ষে এস আই আব্দুল কুদ্দুস তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন| সেখানে তার কর্মচারীদের সাথে তিনি নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন|
এই ব্যাপারে এস আই আব্দুল কুদ্দুসের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি|

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এস আই আব্দুল কুদ্দসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬