ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

তিষিগাড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, সহকারি আহত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ১২ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া:   বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বগুড়া নওগাঁ মহাসড়ক তিষিগাড়ি নামক স্হানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে চালকের সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলেবলে জানা গেছে । এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজলিমুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-২৪- ৬৯২৪ এর  সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী বালুবাহী ট্রাক ঢাকা মেট্রো ট -২২-৮৬১৪ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তাঁর সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন।
পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তিষিগাড়িতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, সহকারি আহত

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬