ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সীমান্ত অঞ্চলে বিকল্প ফসল চাষে কৃষকদের সহায়তা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৪ বার পঠিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সীমান্তবর্তী এলাকায় তিন ফুটের অধিক উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে|

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও এলজিইডির যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়| কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ. খাদিজা বেগম| উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, পরিসংখ্যান কর্মকর্তা মুক্তাদির রহমান, যুব উন্নয়ন কর্মকর্তার আব্দুস সামাদ, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকরা|

আয়োজকরা জানান, সীমান্তবর্তী এলাকায় পাট, আখ, ভুট্টাসহ তিন ফুটের অধিক উচ্চতার ফসল চাষ নিরুৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করতে এ সহায়তা প্রদান করা হচ্ছে| এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন|

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সীমান্ত অঞ্চলে বিকল্প ফসল চাষে কৃষকদের সহায়তা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬